মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দাবি জানালেন আসামের মুখ্যমন্ত্রী

১১ নভেম্বর ২০২১, ১১:৫৪ AM
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা © ফাইল ফটো

ভারত হিন্দুদের দেশ। এ দেশে সব মাদরাসা বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বুধবার (১০ নভেম্বর) একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই কথা বলেন।

তিনি বলেন, মুসলিম নেতাদের উচিৎ তাদের লোকেদের মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা বলতে। আমি আমাদের রাজ্যে সরকারি টাকায় চলা সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছি।

আসমের মুখ্যমন্ত্রী বলেন, মাদ্রাসার বদলে চিকিৎসা কেন্দ্র ও এমন স্কুল খোলা উচিৎ যেখানে সমস্ত পড়ুয়ারা আসল শিক্ষালাভ করতে পারবে।

তিনি বলেছেন, ইন্ডিয়া কথাটা এসেছে ১৯৪৭ সালে। কিন্তু তার আগে ৭ হাজার বছর আমরা পরিচিত ছিলাম হিন্দু হিসেবে। আমি সভ্যতায় বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি আমাদের সভ্যতা হিন্দু সভ্যতা।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ভারত হিন্দুদের দেশ আর বিশ্বের যেকোনও কোণায় থাকা হিন্দুরা যদি নিজেদের অসুরক্ষিত মনে করেন, তাহলে তারা ভারতে চলে আসতে পারেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসম তথা উত্তর-পূর্বের রাজ্যগুলোর কথা বলার সময় বলেন, বিগত পাঁচ বছরে উত্তর-পূর্বের রাজ্যগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা বেড়েছে। আগে এখানে অনেক অশান্তি হত, এখন তা কমেছে। এখন এই রাজ্যের মানুষদের মধ্যে তেমন ভাবে আর বিচ্ছিন্নতাবাদী মনোভাব দেখা যায় না। ভারত উত্তর-পূর্বের রাজ্যগুলোতে পৌঁছে গিয়েছে। বিগত পাঁচ বছরে এই অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close