মালালার বিয়েতে তসলিমা নাসরিনের বিস্ময় প্রকাশ

১০ নভেম্বর ২০২১, ০৩:৫৪ PM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © ফাইল ছবি

সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন শান্তিতে সবথেকে ছোট বয়সে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। মঙ্গলবার বিকেলে মালালা টুইট করে তার নিজের বিয়ের কথা জানান। মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরমেন্স বিভাগের জেনারেল ম্যানেজার। আর এই বিষয়টিই মেনে নিতে পারছেন না বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক তসলিমা নাসরিন। মালালার এই বিয়ের সংবাদে বেশ বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তার মন্তব্যে বেশ হতাশাই প্রকাশ পেয়েছে।  

আজ বুধবার তসলিমা নাসরিন তার টুইটার একাউন্ট থেকে মালালার বিয়ে নিয়ে মন্তব্য করেছেন। ছোট্ট টুইট বার্তায় তিনি লিখেছেন, 'মালালা পাকিস্তানি একজন ছেলেকে বিয়ে করেছে জেনে আমি কিছুটা বিস্মিত হয়েছি। তার বয়স মাত্র ২৪ বছর। আমি ভেবেছিলাম সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে, সেখানে কোনো সুদর্শন ইংরেজের প্রেমে পড়বে এবং ৩০ বছরের আগে বিয়ের কথা চিন্তাও করবে না। কিন্তু.....'

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে মালালার স্বামী আসার মালিকের প্রোফাইলে বলা আছে, ২০২০ সালের মে মাসে তিনি পিসিবিতে যোগ দেন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের অপারেশনাল ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তিনি একটি খেলোয়াড় ব্যবস্থাপনা এজেন্সিও পরিচালনা করতেন। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আসার মালিক ২০১২ সালে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬