বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই আগুনে পুড়ে প্রাণ গেল ২৬ শিক্ষার্থীর

০৯ নভেম্বর ২০২১, ০৯:০৫ AM
নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে

নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে © সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গত সাত মাস আগেও নাইজারের রাজধানী নিয়ামেতে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল।

মারাদি শহরের মেয়র চাইবু আবুবাকার বলেন, এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 

নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। গত সাত মাস আগে নাইজারের রাজধানী নিয়ামেইতেও একইরকম একটি ঘটনা ঘটেছিল।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। স্কুল ভবনের ঘাটতি মেটাতে দেশটিতে শ্রেণিকক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে  হাজার হাজার খড় ও কাঠের কক্ষ। কিছু কিছু সময়ে দেশটির শিক্ষার্থীদের মাটিতে বসতে হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক পালিত হবে।  

গত এপ্রিলে নাইজারের রাজধানী নিয়ামের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ শিশু মারা যায়।

একটি বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়, মর্মান্তিক ঘটনা আবার নাইজারের জনগণকে শোকের মধ্যে ফেলেছে।

স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence