নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৭

০৪ নভেম্বর ২০২১, ০৬:৪৮ PM
নাইজেরিয়ার বিভিন্ন রাজ্যে প্রায়ই বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে

নাইজেরিয়ার বিভিন্ন রাজ্যে প্রায়ই বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে © ফাইল ছবি

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বন্দুকধারীরা হামলা চালিয়ে কমপক্ষে ৭ জনকে হত্যা করেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৭ জন। স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) ভোর রাতে আদামাওয়া রাজ্যের নেগ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

রাজ্য পুলিশের মুখপাত্র সুলায়মান নূরজি এক সংবাদ সম্মেলনে জানান, রাজ্যের স্থানীয় প্রশাসনিক এলাকা নুমানের ওই গ্রামে কিছু বন্দুকধারী গুলি চালিয়ে নিরীহ লোকজনকে হত্যা করে। হামলার সময় গ্রামের কৃষকরা ঘুমিয়ে ছিলেন। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় পুলিশের বিশেষ টিমও মোতায়েন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে শান্তি বিনষ্টকারী যে কোনো অপরাধীচক্রের বিরুদ্ধে অনড় অবস্থানের কথা জানান পুলিশের মুখপাত্র নূরজি। এসময় তিনি অপরাধীদের ধরার জন্য পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় লোকদের প্রতি আহবান জানান। 

নাইজেরিয়ার বন্দুকধারীদের সশস্ত্র সহিংসতার খবর দেশটিতে এখন আর নতুন কিছু নয়। দেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলা আরও বেড়ে গেছে। গত ১৮ অক্টোবর দেশটির সোকোতো রাজ্যে একটি বিপনিবিতানে বন্দুকধারীরা হামলা চালিয়ে কমপক্ষে ৪৩ জনকে হত্যা করে। এর আগে গত ৮ অক্টোবর কাদুনা রাজ্যের বিরনা জেলার বিপনিবিতানে একইভাবে ১৯ জনকে হত্যা করে। 

এদিকে সর্বশেষ বুধবারের হামলার পরে বন্ধুকধারীদের বিরুদ্ধে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী আকাশ ও স্থল অভিযান জোরদার করেছে। 

ট্যাগ: মৃত্যু
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্যের কাছে রোকেয়া হল সংসদের ২৯ দফা দাবি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence