আরিয়ানকে নিয়ে মান্নাত এ ফিরছেন শাহরুখ

৩০ অক্টোবর ২০২১, ১১:৫৮ AM
জামিনে মুক্ত হয়েছেন আরিয়ান খান

জামিনে মুক্ত হয়েছেন আরিয়ান খান © সংগৃহীত

মাদককাণ্ডে গ্রেফতারের ২৮ দিন পর জামিনে কারাগার থেকে মুক্ত হলেন আরিয়ান খান। শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে বের হয়ে আসেন শাহরুখপুত্র।

আগে থেকেই মুম্বইয়ের আর্থার রোড জেলের সামনে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন শাহরুখ-গৌড়ি। কারা ফটক থেকে বের হওয়ার পর সাধারণ মানুষ, চিত্রগাহকদের ভিড় পেরিয়ে সোজা গাড়িতে। সেই সাথে ছেলেকে নিয়ে ‘মান্নাত’-এর দিকে রওয়ানা হলেন বলিউড বাদশাহ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ১৪ শর্তে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেন বম্বে হাইকোর্ট। ওইদিন নথিপত্র পাঠানো হলেও তা আর্থার রোডের কারাগারে পৌঁছে পরদিন শুক্রবার। এরপর সব প্রক্রিয়া শেষ করে আজ সকালে বাড়ির পথ ধরলেন আরিয়ান। 

গত ২ অক্টোবর একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদকসহ আরিয়ান ও তার কয়েকজন বন্ধুকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর এনসিবি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ৮ অক্টোবর মাদক মামলায় দেখান হয়। আদালত তখন আরিয়ান ও তার বন্ধুদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close