করোনার পর ভেনেজুয়েলায় খুলে দেওয়া হলো শিক্ষাপ্রতিষ্ঠান

২৬ অক্টোবর ২০২১, ০৯:৫২ AM
ভেনেজুয়েলায় খুলে দেওয়া হলো শিক্ষাপ্রতিষ্ঠান

ভেনেজুয়েলায় খুলে দেওয়া হলো শিক্ষাপ্রতিষ্ঠান © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের পর ধিরেধিরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ভেনেজুয়েলার মানুষ। এবার খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির লাখ লাখ শিক্ষার্থী দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছে।

দেশটির টিচারর্স ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের জন্য শ্রেণিকক্ষে ফিরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবে সন্দেহও থেকে যাচ্ছে।

সোমবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজধানী কারাকাসের স্কুলগুলোর সামনে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের চোখে পড়ে সবার।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার পুনরায় স্কুল দেরিতে চালু করেছে নতুন করে সংক্রমণ আর টিকাদান কর্মসূচি গতিশীল না থাকায়।

এক টুইট বার্তায় সোমবার প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন, উৎসাহ, উদ্দীপনা এবং দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরছে।

স্বাভাবিক জীবনে ফিরতে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

ভেনেজুয়েলার যুবমন্ত্রী মারভিন মালডোনাডো বলেন, ৮ দশমিক ৭ মিলিয়ন শিশু শ্রেণিকক্ষে ফিরেছে সারাদেশে এবং ৩ দশমিক ১ মিলিয়ন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফিরছেন। যা দেশের মোট শিক্ষার্থীর ৪০ শতাংশ।

অভিভাবকরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও করোনার শক্তিশালী ধরনের সংক্রমণের কারণে এক ধরনের আতঙ্ক থেকেই যাচ্ছে। এদিকে, আর্থিকসংকটের কারণে শিক্ষকদের বেতন পাওয়া নিয়েও এক ধরনের শঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে ভেনেজুয়েলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত চার লাখের বেশি এবং মারা গেছেন চার হাজার আটশর বেশি মানুষ। দেশটিতে পুরোপুরি করোনার টিকাদান সম্পন্ন হয়েছে ২২ শতাংশের কম। যদি কারাকাস সরকারের দাবি, ২৮ দশমিক ৭ মিলিয়ন মানুষের মধ্যে টিকার ডোজ সম্পন্ন করেছে ৫৬ শতাংশ। সূত্র: আল জাজিরা

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence