যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো

২০ অক্টোবর ২০২১, ০১:৪৭ PM
যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো

যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো © প্রতীকী ছবি

যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগগুলো যথাযথভাবে নিষ্পত্তি করতে পরেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, দোষী শিক্ষার্থীদের সাজা দেওয়ার পরিবর্তে অভিযোগগুলো খারিজ করায় বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বেশি তৎপরতা দেখিয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে অক্সফোর্ড, কেমব্রিজ, গ্রাসগো এবং ওয়ারউইক।

মঙ্গলবার (১৯ অক্টোবর) আল-জাজিরা তাদের ‘ডিগ্রিস অব অ্যাবিউজ’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে। গণমাধ্যমটির অনুসন্ধানী দল (আই-ইউনিট) দুই বছর ধরে এ অনুসন্ধান চালায়।

এ সময় তারা বিভিন্ন সময়ে ওঠা যৌন হয়রানিসংক্রান্ত অনেক তথ্য পেয়েছে যুক্তরাজ্যের এসব বিশ্ববিদ্যালয়ের। কোন কোন বিশ্ববিদ্যালয় তাদের নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে চিহ্নিত করেছে। এই দুই শিক্ষক নিজেদের পদ ও ক্ষমতা ব্যবহার করে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন বলে প্রাক্তন বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন।

এর মধ্যে একজনের ক্ষেত্রে শিক্ষকতা করার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এমন অভিযোগ তুলেছিলেন দুই দফায় শিক্ষার্থীসহ কয়েকজন সহকর্মী।

তবে যৌন হয়রানির অভিযোগসহ অতিমাত্রায় মদ্যপান বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সে ব্যাপারে কিছু জানাতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত শিক্ষকেরা কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence