‘এ ইউনিটের’ গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিদর্শনে বিডিইউ উপাচার্য

১৭ অক্টোবর ২০২১, ০৭:১৯ PM
গুচ্ছ পরীক্ষার হল পরিদর্শনে বিডিইউ উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর

গুচ্ছ পরীক্ষার হল পরিদর্শনে বিডিইউ উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর © টিডিসি ফটো

সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘এ ইউনিটের’ গুচ্ছ ভর্তি পরীক্ষা সারাদেশের ২৭টি কেন্দ্র অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও ‘এ ইউনিটের’ গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর, (রবিবার) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৭৯৭৬ জন শিক্ষার্থী অংশ নেন। যাতে উপস্থিতির হার ছিলো ৯৩.৭ শতাংশ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ), বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ‘এ ইউনিটের’ গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তাসহ GST গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনা্জ আহমেদ নূর বলেন, ‘ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার ফলে এবার ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভোগান্তি চোখে পড়েনি। ভোগান্তিহীন সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা GST গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।’

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনা্জ আহমেদ নূর সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence