ব্রিটেনে ছুরিকাঘাতে ক্ষমতাসীন দলের এমপি নিহত

১৫ অক্টোবর ২০২১, ০৮:৫৬ PM
ডেভিড অ্যামেস

ডেভিড অ্যামেস © সংগৃহীত

ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেস (৬৯)। আজ শুক্রবার (১৫অক্টোবর) দুপুরে নির্বাচনি এলাকার ভোটারদের সঙ্গে বৈঠকের সময় এক ব্যক্তি এই হামলা চালায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এসেক্সের বেলফেয়ার্স মেথোডিস্ট গির্জায় নির্বাচনি সভায় এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র পুলিশ গির্জাটি ঘিরে রেখেছে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় আরও কাউকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে না।

পুলিশ জানায়, জরুরি সেবা তাকে চিকিৎসা দেয়। কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন।

এর আগে ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় কাউন্সিলর জন ল্যাম্ব বলেন, তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। আমরা নিশ্চিত নই জখম কতটা গুরুতর। কিন্তু দেখে ভালো মনে হচ্ছিল না।

বিরোধী দল লেবার পার্টির নেতা কেই স্টারমার বলেন, ভয়াবহ ও মর্মান্তিক খবর।

১৯৮৩ সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন।

এর আগে ২০১০ সালে লেবার পার্টির এমপি স্টিফেন টিমস তার নিজ কার্যালয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। ২০১৬ সালে ব্রেক্সিট গণভোটের আগের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন আরেক লেবার নেতা জো কক্স।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence