মায়ের সঙ্গে ভিডিওকলে অঝোরে কাঁদলেন আরিয়ান

১৫ অক্টোবর ২০২১, ০৩:৩৯ PM
আরিয়ান ও গৌরি

আরিয়ান ও গৌরি © ফাইল ফটো

মাদককাণ্ডে জেলবন্দী জীবন কাটাচ্ছেন বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। করোনার কারণে বন্দিদের সাথে সামনাসামনি দেখা করার বিধান নেই। তাই ছেলে আরিয়ানের সঙ্গে ভিডিওকলে কথা বলেছেন গৌরি। মায়ের সাথে কথা বলার সময় আরিয়ান হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়েন।

আর্থার রোড জেল সূত্রের বরাতে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বাবা শাহরুখ খান ও মা গৌরি খানের সঙ্গে শুক্রবার ১০ মিনিট ভিডিওকলে কথা বলেছেন আরিয়ান খান। মনিটরেই ছেলের মুখ দেখতে পেয়ে খুশি গৌরি। জানতে চান, জেলে কী কী ঘটছে, তার সঙ্গে কেমন ব্যবহার হচ্ছে, খুব কষ্ট বা কোনো সমস্যা হচ্ছে কিনা। জেলের খাবার খেতে সমস্যা হচ্ছে কিনা। মা-বাবার এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন আরিয়ান।

আরিয়ানের জামিনের একের পর এক শুনানিতে ব্যর্থ হচ্ছেন ভারতের প্রভাবশালী আইনজীবী সতীশ মানিশিন্দে। দেশটির জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) যুক্তির সঙ্গে পেরে উঠছেন না তিনি।

এনসিবির দাবি, ২৩ বছরের তারকা-সন্তানের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্ত করে জানা গেছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন।

একই অভিযোগে গ্রেফতার অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান প্রায়শই মাদক কিনতেন বলে দাবি এনসিবির।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬