নিষেধাজ্ঞা তুলে নিল তালেবান, স্কুলে ফিরেছে মেয়েরা

০৯ অক্টোবর ২০২১, ১০:১৮ PM
নিষেধাজ্ঞা তুলে নিল তালেবান, স্কুলে ফিরেছে মেয়েরা

নিষেধাজ্ঞা তুলে নিল তালেবান, স্কুলে ফিরেছে মেয়েরা © ফাইল ফটো

নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তালেবান। আফগানিস্তানের বালখে প্রদেশে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সেখানকার সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান।

এ ব্যাপারে মাজার-ই-শরিফের শিক্ষা বিভাগের প্রধান মৌলভী মোহাম্মদ নাইম বলখী জানান, আমরা চাই সবাই যেন তাদের সন্তানদের স্কুলে পাঠায়। তাহলে তারা একটি ভাল ভবিষ্যৎ পাবে। কারণ একটি ভাল ভবিষ্যৎ, একটি উন্নত ও সুন্দর সমাজের জন্য প্রয়োজন একটি শিক্ষিত প্রজন্ম।

আফগানিস্তানে চলতি বছরের আগস্টে সাবেক সরকারের পতনের পর থেকে রাজধানী কাবুলসহ দেশটির অধিকাংশ জায়গাতেই প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন থেকে  বালখের সব ছাত্রীই স্কুলে যেতে পারবে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬