পড়াশোনার জন্য পদ ছাড়লেন সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা

০৯ অক্টোবর ২০২১, ০৯:১৯ AM
কে ভি সুব্রহ্মণ্যম

কে ভি সুব্রহ্মণ্যম © ফাইল ছবি

ভারতে নরেন্দ্র মোদী সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টারের মতো এত গুরু দায়িত্বে থাকার পরও পদ ছাড়ছেন কে ভি সুব্রহ্মণ্যম। গত তিন বছর ধরে তিনি এই পদে সম্মানের সাথে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জ্ঞান চর্চা ও পড়াশোনার জন্য এখন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সুব্রহ্মণ্যম নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর তার প্রশংসা করে তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে সুব্রহ্মণ্যম জানান, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি সম্মানিত৷

তিনি লেখেন, তিন বছরের মেয়াদ উত্তীর্ণ করার পর ফের পড়াশোনার জগতেই ফেরার সিদ্ধান্ত নিয়েছি৷ দেশসেবা করার সুযোগ পাওয়াটা আমার কাছে দারুণ সম্মানের ছিল৷ সবার থেকে অসাধারণ সমর্থন এবং উৎসাহ পেয়েছি৷

টুইটারে নিজের দীর্ঘ বিবৃতি প্রকাশ করে সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে বিশেষ ধন্যবাদও জানান।

এদিকে অপর টুইটে সুব্রহ্মণ্যমকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন, কে ভি সুব্রহ্মণ্যমের সঙ্গে কাজ করাটা অসাধারণ অভিজ্ঞতা ছিল৷ তার শিক্ষাগত মেধা, অর্থনৈতিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি বিষয়ে দৃষ্টিভঙ্গি এবং সংস্কারের ইচ্ছা উল্লেখযোগ্য৷ ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই৷

তিনি বলেন, নর্থ ব্লকে কাটানো প্রতিটি দিন তার কাছে ছিল বিশেষ সম্মানের৷ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি তিনি সুবিচার করার চেষ্টা করেছেন। সরকারের ভেতরে প্রত্যেকের থেকে তিনি সমর্থন ও উৎসাহ পেয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে সুব্রহ্মণ্যম লিখেছেন, আমার প্রায় দীর্ঘ তিন দশকের পেশাদারি জীবনে এমন কোনো রাজনৈতিক নেতার সঙ্গে দেখা হয়নি, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে বেশি অনুপ্রাণিত করতে পারেন৷ বিভিন্ন অর্থনৈতিক নীতিকে যুক্তিপূর্ণভাবে বুঝে তা সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নে ব্যবহার করেন তিনি৷

এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত জানানো ও সমর্থন করায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানান সুব্রহ্মণ্যম৷

ট্যাগ: ভারত
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence