মায়ের কাছে ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা

০১ অক্টোবর ২০২১, ১২:৪৯ PM
সৌজন্য

সৌজন্য © ফাইল ফটো

ভারতের আরও এক অভিনেত্রী আত্মহত্যা করেছেন। ওই অভিনেত্রীর নাম সৌজন্য। তিনি কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিশ্ব শোবিজ জগতের জন্য আরও একটি দুঃসংবাদ। অভিনেত্রী সৌজন্য আত্মহত্যা করেছেন। ২৫ বছর বয়সী অভিনেত্রী সৌজন্য বেঙ্গালুরুর শহরতলির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। বৃহস্পতিবার সেখান থেকেই দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। 

আত্মহত্যার আগে তিনি ৪ পাতার সুইসাইড নোট লিখে গেছেন। এগুলো যথাক্রমে ২৭, ২৮ ও ৩০ সেপ্টেম্বর লেখা হয়েছিল। এই সিদ্ধান্তের জন্য তিনি কাউকে দোষারোপ করেননি। বরং নিজেকেই আত্মহত্যার জন্য দায়ী করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে নিজের মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

সৌজন্য তার সুইসাইড নোটে জানান, সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির কারণে তিনি গত কয়েকমাস ধরে সমস্যায় ছিলেন। এই পরিস্থিতিতে তার আত্মহত্যা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। তবে যারা তার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘ফান’, ‘চৌকাট্টু’-র মত কন্নড় সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সৌজন্য। কয়েকটি টিভি সিরিয়ালেও দেখা গেছে তাকে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬