টানা তৃতীয়বার ক্ষমতায় ট্রুডো

২১ সেপ্টেম্বর ২০২১, ০২:২৬ PM
টানা তৃতীয়বার ক্ষমতায় ট্রুডো

টানা তৃতীয়বার ক্ষমতায় ট্রুডো © সংগৃহীত

আবারও ক্ষমতায় এলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি ১৫৬টি আসনে হয় এগিয়ে রয়েছে না হয় জয়লাভ করেছে। অন্যদিকে ট্রুডোর প্রধান প্রতিপক্ষ এরিন ওটুলের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে নেতৃত্ব দিচ্ছে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলের পাওয়া তথ্যে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় পেতে হবে। ​অন্যদিকে, বিরোধী নেতা এরিন ও’টুলের রক্ষণশীল দল ১২১ এগিয়ে রয়েছে।

সংসদের ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। এবার মেইলের মাধ্যমেও বহু ভোট পড়েছে। 

এদিকে, মঙ্গলবার মন্ট্রিলে বক্তব্য প্রদানকালে জাস্টিন ট্রুডো সমর্থকসহ, বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কয়েক বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা অনেক এগিয়েছি। চলুন, সবাই একসঙ্গে কাজ করি। এসময় কানাডায় নতুন দিন সূচনা করার প্রতিশ্রুতিও দেন ট্রুডো।

শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence