রাশিয়ায় নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর গুলি, নিহত ৫

২০ সেপ্টেম্বর ২০২১, ০৩:০০ PM
রাশিয়ার পিয়ার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনার পর সেখানে নিরাপত্তা দিচ্ছে ন্যাশনাল গার্ড সদস্যরা

রাশিয়ার পিয়ার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনার পর সেখানে নিরাপত্তা দিচ্ছে ন্যাশনাল গার্ড সদস্যরা © সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলের শহর পার্মের একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। গুলির পরপরই বন্দুকধারী ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে মস্কো থেকে ১৩শ কিলোমিটার পূর্বে অবিস্থত পিয়ার্ম স্টেট ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির প্রেস সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় ছাত্র ও শিক্ষকরা শ্রেণিকক্ষের ভেতরে দরজা বন্ধ করে অবস্থান নিয়েছিলেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনের একতলার জানালা দিয়ে নিচে লাফ দিচ্ছেন।

এ রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারী সেই বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬