গুগলকে দেড় হাজার কোটি টাকা জরিমানা

১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭ PM
গুগলকে দেড় হাজার কোটি টাকা জরিমানা

গুগলকে দেড় হাজার কোটি টাকা জরিমানা © সংগৃহীত

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে দেড় হাজার কোটি টাকার (১৭৭ মিলিয়ন ডলার) বেশি জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জরিমানার বিষয়টি জানিয়েছে কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি)। সারা বিশ্বে ৮০ ভাগ মোবাইল ফোনে গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। জনপ্রিয় এই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই করতে না পারে, তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। আর দক্ষিণ কোরিয়ার আপত্তি এখানেই।

মোবাইল অপারেটিং সিস্টেমের বাজার নিয়ন্ত্রণে গুগলের পরেই আছে আরেক মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। গুগল ও অ্যাপলের আধিপত্যবাদী আচরণে লাগাম টানতে সম্প্রতি আইন পাস করে দক্ষিণ কোরিয়া, যেটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইনের আওতায় জরিমানা করা হয়েছে গুগলকে।

জরিমানার প্রতিক্রিয়ায় গুগল জানিয়েছে, তারা আপিল করবে।

ট্যাগ: গুগল
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬