মাস্ক না পরায় সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৭ AM
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট © ফাইল ছবি

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে মাস্ক না পরার অভিযোগে জরিমানা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় তার একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে টনি অ্যাবট বলেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না।’

তবে প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, মাস্ক না পরেই টনি অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। এর আগে মাস্ক না পরার কারণে দেশটির উপ-প্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়েছিল।

কঠোর লকডাউনের মধ্যেও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে করোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। আজ সোমবার এই রাজ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ২৬২ জনের। শুরু থেকে এ পর্যন্ত ৪৩ হাজার ৪৩৬ জন সংক্রমিত এবং বর্তমানে ১৫ হাজার ৭৯৮ জন সংক্রমিত অবস্থায় রয়েছেন।

ট্যাগ: করোনা
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence