মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ যুবকের

০২ সেপ্টেম্বর ২০২১, ১১:০১ AM
মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ যুবকের

মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ যুবকের © টিডিসি ফটো

মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে নিহত হয়েছেন তিনজন। বুধবার রাত সাড়ে আটটার দিকে পাবনার ঈশ্বরদীর শিমুলতলা এলাকায় খাইরুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রূপপুর গ্রামের স্বর্ণকলি বিদ্যাসদন সংলগ্ন এলাকার মো. লালনের ছেলে ইব্রাহিম হোসেন (১৯) এবং একই এলাকার জহুরুল ইসলামের ছেলে মো. জয় (২০)। বাকী একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী শহর থেকে দ্রুতগতিতে দুটি মোটরসাইকেলে পাল্লা দিয়ে যাচ্ছিলেন তিন যুবক। পথে বিপরীত দিক থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজে নিযুক্ত একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, নিহত দুইজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগ: মৃত্যু
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬