বুধবার থেকে দিল্লিতে খুলছে স্কুল-কলেজ, কোচিংয়েও ক্লাস হবে

৩০ আগস্ট ২০২১, ০৯:৫৪ PM
করোনার কারণে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ আছে দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠান

করোনার কারণে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ আছে দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠান © সংগৃহীত

করোনা মহামারির মধ্যে প্রায় ৫ মাস বন্ধ থাকার পর আগামী বুধবার (১ সেপ্টেম্বর) থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে খুলছে কোচিং সেন্টারগুলোও।

সম্প্রতি সরকারের এই সিদ্ধান্তের পর দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) আজ সোমবার (৩০ আগস্ট) বিভিন্ন নীতিমালা ঘোষণা করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টিন রুম চালু করা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে দুপুরের খাবার খাওয়ার ব্যবস্থা।

ডিডিএমএ এর প্রকাশিত নীতিমালা অনুযায়ী, লকডাউন জোনে থাকা ছাত্র-শিক্ষকরা ক্লাসে আসতে পারবেন না। এছাড়াও, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে স্কুলে। যেমন: একটি নির্দিষ্ট দিনে সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী ক্লাসে আসতে পারবে না। এ বিষয়টিকে মাথায় রেখে স্কুলগুলোকে রুটিন তৈরি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে দিল্লির সরকার ঘোষণা দিয়েছিল স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু করতে পারবে। প্রথম পর্যায়ে সরকারি ও বেসরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে।

কোচিং সেন্টারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে, এখনও ছোট ক্লাসের শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত বছরের মার্চ থেকে দিল্লির স্কুলগুলো বন্ধ আছে। এ বছরের জানুয়ারিতে অল্প সময়ের জন্য ক্লাস খোলা হলেও ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের কারণে তা আবারও বন্ধ করে দেওয়া হয়।

নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা
  • ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল
  • ০৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence