কিশোরকে বিয়ে ও ধর্ষণের অভিযোগে তরুণী গ্রেপ্তার

৩০ আগস্ট ২০২১, ০৮:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে অপ্রাপ্তবয়স্ককে বিয়ে করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এক তরুণীকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তরুণীকে গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত তরুণী তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসিন্দা। তিনি ওই শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের।

গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে যান। পরে বিয়েও করেন। গত শনিবার (২৮ আগস্ট) তারা কোয়েম্বাটুরে ফিরে আসেন। এরপর ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন।

আরও পড়ুন: কমেছে আয়, করোনায় কাবু বেসরকারি বিশ্ববিদ্যালয়

এর মধ্যেই ওই কিশোরের মা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগে কিশোরের মা বলেন, তার ছেলেকে ওই তরুণী ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন। এরপর বিয়ের নাম করে ধর্ষণও করেছেন। এরপরই পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে মামলা দায়ের করে পুলিশ।

তবে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তরুণী তাঁর কিশোর স্বামীকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তরুণীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্যাগ: ভারত
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬