১২ বছর বয়সীদের জন্য টিকার অনুমোদন দিল ভারত

২০ আগস্ট ২০২১, ১১:১০ PM
১২ বছর বয়সীদের জন্য টিকার অনুমোদন দিল ভারত

১২ বছর বয়সীদের জন্য টিকার অনুমোদন দিল ভারত © ফাইল ফটো

ভারতে ১২ বছর ও তার বেশি বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জাইকোভ-ডি নামের টিকাটি বড়দের পাশাপাশি অপ্রাপ্ত বয়স্কদেরও দেওয়ার অনুমোদন দিয়েছে। গত ১ জুলাই জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদনের জন্য কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছিল টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড।

জাইকোভ-ডি টিকাটি সাধারণভাবে ‘জাইডাস’ নামে পরিচিত। ভারতীয় ওষুধ কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড এবং দেশটির সরকারি গবেষণা সংস্থা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই টিকা প্রস্তুত করেছে। এটি তিন ডোজের করোনা টিকা। বিভিন্ন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে দেখা গেছে, করোনা প্রতিরোধে এই টিকার কার্যকারিতা ৬৬ দশমিক ৬ শতাংশ।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬