তালেবান প্রতিরোধের ডাক দিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা আমরুল্লাহর

১৭ আগস্ট ২০২১, ০৮:৫২ PM
আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ © ফাইল ফটো

তালেবানকে প্রতিরোধের ডাক দিয়ে নিজেকে প্রেসিডেন্ট আফগানিস্তানের ঘোষণা করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার আমরুল্লাহ সালেহ টুইট করে এমন ঘোষণা দেন। টুইটে তিনি বলেন, আফগানিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যু বা অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। আমি বর্তমানে আমার দেশেই আছি এবং আইন মোতাবেক আমি প্রেসিডেন্ট। বিশ্বনেতাদের সবার সঙ্গে যোগাযোগ করে আমি তাদের সমর্থন নেওয়ার চেষ্টা করছি।

এর আগে আরেকটি টুইটে আমরুল্লাহ বলেন, তিনি উদ্যম হারাননি। ওই টুইটে তিনি তালেবানকে প্রতিরোধের আহ্বান জানান।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আমরুল্লাহ সালেহ রোববার বলেন, কোনো পরিস্থিতিতেই তিনি তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না।

অন্যদিকে গত রোববার তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে জানা যায়, প্রেসিডেন্ট আব্দুল্লাহ ঘানি দেশ ছেড়ে পালিয়েছেন।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬