বিশ্ববিদ্যালয় খোলার দাবি, গেটের সামনে ক্লাস করছেন শিক্ষার্থীরা

১১ আগস্ট ২০২১, ০৭:৩১ PM
বিশ্ববিদ্যালয় গেটের সামনে মাটিতে বসে ক্লাস করছেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় গেটের সামনে মাটিতে বসে ক্লাস করছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

অবিলম্বে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে বসে ক্লাস কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। এই অভিনব কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘মগজের কারফিউ ভাঙার ক্লাসরুম’।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির ৪ নম্বর গেটের সামনের সড়কে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে হোয়াইট বোর্ডে ক্লাস নিতে দেখা গেছে। শিক্ষার্থীরা মাটিতে বসে মনোযোগ দিয়ে তার লেকচার শুনছেন।

শিক্ষার্থীরা বলেন, অনেকদিন অনলাইনে ক্লাস হয়েছে; আর না। এবার অফলাইনে ক্লাস নিতে হবে। করোনার লকডাউন শেষে প্রায় সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে তারা এই কর্মসূচি আয়োজন করেছেন।

মগজের কারফিউ ভাঙার ক্লাসরুম

অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং, সাইন্স ও কলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন। তিনি বলেন, টিকা কার্যক্রম শেষ হওয়ার পরও শুধুমাত্র সরকারের নির্দিষ্ট পরিকল্পনার অভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

লেকচার দিচ্ছেন অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরের ১৪ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তারপর থেকে প্রায় দেড় বছর ধরে বন্ধই রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো।

নন্দিনী মুখোপাধ্যায় বলেন, গত সোমবার এ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবারও এটি পালিত হয়। ভিন্ন ধরনের এ ক্লাস দেখে যাদবপুরের পথ চলতি মানুষ অবাক হয়েছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬