সহযোগিতা পেলেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন হকার লিটু আলম

০২ আগস্ট ২০২১, ০৭:৪১ PM
চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন

চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন © প্রতীকী ছবি

দীর্ঘ ২২ বছর মানুষের ঘরে ঘরে পেপার পৌঁছে দিয়েছেন লালবাগের লিটু আলম। বছর খানেক আগে পেপার বিলি করার সময় রাস্তার তারকাটা ঢুকে যায় তার পায়ে, সেখান থেকেই ইনফেকশন।

৫৪ বছরের শরীরে ডায়াবেটিসসহ নানা রকম রোগ ব্যাধি থাকায়, পায়ের ইনফেকশন বড় আকার ধারণ করে। ৭ মাস আগে অপারেশন করে হাঁটু পর্যন্ত পা কেটে ফেলতে হয় তার।

সারাদিন ছুটে চলা এই মানুষটা, এখন ঘরবন্দী। আয় উপার্জন না থাকায় একরকম অসহায় জীবন যাপন করছেন পরিবার নিয়ে। তবে একটি কৃত্রিম পা তাকে আবারও ফেরাতে পারে স্বাভাবিক জীবনে।

সাভার সিআরপি হসপিটালে কৃত্রিম পা লাগাতে সবমিলিয়ে খরচ হবে ৩৮ হাজার টাকা। লিটু আলমের প্রত্যাশা, সমাজের দুই-একজন বিত্তশালী এগিয়ে এলেই, তার পা লাগানোর খরচ মেটানো সম্ভব।

সাহায্যের জন্য
লিটু আলম
01734652961 (পার্সোনাল বিকাশ)

ট্যাগ: চিকিৎসক
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬