আরও একটি বেসরকারি টেলিভিশন আসছে, উদ্বোধন কাল

২৯ জুলাই ২০২১, ০৯:৪৭ AM
নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভি

নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভি © সংগৃহীত

সম্প্রচার শুরু করতে যাচ্ছে আরেকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভি। আগামীকাল শুক্রবার (৩০ জুলাই) তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এটি উদ্বোধন করবেন। ‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করবে চ্যানেলটি। প্রতিদিন একটি থিমের ওপর ভিত্তি করে সারাদিনের অনুষ্ঠান সাজানো হবে। নেক্সাস টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ বুধবার (২৮ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে আমাদের আনুষ্ঠানিক পথচলা। যার মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এস. আলম গ্রুপ। আমাদের বিশ্বাস, বাংলাদেশের টেলিভিশন দুনিয়ায় আমরা খুব সামান্য হলেও নতুন কিছু যুক্ত করতে পারব।

জানা যায়, নেক্সাস টিভি হবে দেশের প্রথম নন-ফিকশন টিভি চ্যানেল। নতুনত্ব হলো এই চ্যানেল সংবাদ, নাটক, সিনেমা বা গান সম্প্রচার করবে না। সমসাময়িক বিষয়ভিক্তিক সরাসরি ও পূর্বে ধারণ করা অনুষ্ঠান প্রচারিত হবে।

ট্যাগ: ঢাকা
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬