প্রেমিকাকে ভিডিও কলে রেখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

২৫ জুলাই ২০২১, ১০:৪৩ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

প্রেমিকাকে ভিডিও কলে রেখে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির গিরিপাড়া গ্রামে। মৃতের নাম সৌভিক পাল (১৮)। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গিরিপাড়ার বাসিন্দা জহর পাল মৎস্যজীবী। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। সৌভিক ছিলেন বড়। বেশ কিছুদিন ধরে প্রতিবেশী এক নাবালিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

কিন্তু ইদানীং সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিল প্রেমিকা। আর তাতেই অভিমান হয় সৌভিকের। আজ রবিবার (২৫ জুলাই) ফাঁকা বাড়িতে প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সৌভিক।

পুলিশ জানিয়েছে, তার মরদেহ উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সৌভিককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে মানসিক অবসাদের জেরেই সৌভিক আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬