কঠোর লকডাউনে মাছের ড্রামের ভেতরে লুকিয়ে বাড়ি যাচ্ছিলেন তারা (ভিডিও)

২৪ জুলাই ২০২১, ১১:৫৭ AM
গাজীপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয় পিকআপটি

গাজীপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয় পিকআপটি © সংগৃহীত

করোনাভাইরাস রোধে সরকার আরোপিত কঠোর লকডাউনে জরুরি পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। এতে মাছের ড্রামের ভেতরে ঢুকে পিকআপে চড়ে রাজধানী থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন ১০ যাত্রী।

শুক্রবার (২৩ জুলাই) সকালে ঢাকা থেকে রওনা হয় পিকআপটি। এটির মাছের ড্রামে থাকা মানুষগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হলেও গাজীপুরের রাজেন্দ্রপুরে এসে পুলিশের হাতে ধরা পড়েন।

পিকআপটি দেখে রাজেন্দ্রপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীদের বের করে আনা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও পিকআপ চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এসি (উত্তর) মেহেদী হাসান জানান, লকডাউনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায় ট্রাফিক পুলিশ। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ড্রাম ভর্তি পিকআপ দেখে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপে থাকা মাছের ড্রামের ভেতর থেকে ১০ জন যাত্রীকে বের করে আনা হয়। পরে যাত্রীদের নামিয়ে ছেড়ে দেওয়া হলেও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬