করোনা মহামারি থামাতে ব্যর্থ হয়েছে বিশ্ব: ডব্লিউএইচও প্রধান

২১ জুলাই ২০২১, ০৪:০৫ PM
করোনা মহামারি থামাতে ব্যর্থ হয়েছে বিশ্ব: ডব্লিউএইচও প্রধান

করোনা মহামারি থামাতে ব্যর্থ হয়েছে বিশ্ব: ডব্লিউএইচও প্রধান © সংগৃহীত

করোন মহামারি থামাতে বিশ্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক ক্রীড়াযজ্ঞ উদ্বোধনের আগে অলিম্পিক আয়োজক কমিটির এক বৈঠকে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। ভ্যাকসিনের অসম বণ্টন এই সঙ্কটকে আরও গুরুতর করার ঝুঁকি তৈরি করেছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, করোনা বিশ্বের জন্য সে সংকট তৈরি করেছে তা মোকাবিলায় বিশ্ব ব্যর্থ হয়েছে। ৪০ লাখের বেশি মানুষ মারা গেছেন এবং মৃত্যু অব্যাহত আছে। ইতোমধ্যে এই বছরে মৃত্যুর সংখ্যা গত বছরের মোট মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেছেন, মহামারির হুমকি সর্বত্র শেষ না হওয়া পর্যন্ত কেউই মুক্ত নয়। যদি কেউ মনে করেন যে, মহামারি ফুরিয়ে গেছে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।

টোকিওর বিলাসবহুল একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক অধিবেশনে এসব কথা বলেছেন টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। এ সময় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের মাস্ক পরিহিত দেখা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মুখে তা দেখা যায়নি। বক্তৃতা শেষে টেড্রোসের হাতে অলিম্পিকের একটি প্রতীকী মশাল তুলে দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ।

২০১১ সালে ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হওয়া ফুকুশিমায় অলিম্পিকের ক্রীড়া কর্মসূচির উদ্বোধন হয়েছে। টোকিও অলিম্পিক শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে; এবারের এই ক্রীড়াযজ্ঞ প্রায় রুদ্ধদ্বার অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের উল্লম্ফনের কারণে জাপানের রাজধানীতে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে ৮ কোচের বিদায়ঘণ্টা
  • ০৩ জুলাই ২০২৬
১০০০ জনবল নিয়োগ দেবে আরআরএফ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence