মালয়েশিয়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ায় ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার

২১ জুলাই ২০২১, ০২:৩১ PM
আটককৃতদের আদালতে নেয়া হচ্ছে

আটককৃতদের আদালতে নেয়া হচ্ছে © সংগৃহীত

করোনাবিধি ভঙ্গ করে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় ৪৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আটককৃতদের ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে নামাজ আদায় করতে গেলে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে ১০০ জনকে নামাজ আদায়ের অনুমতি দেয়। কিন্তু নিয়ম ভঙ্গ করে দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি।

সরকারের বিধিনিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এমন ভিডিওচিত্র স্থানীয় একজন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করার সাথে সাথে তা ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ ৪৯ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও কড়া নির্দেশনা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬