স্কুলশিক্ষক কাস্তিলিও পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত

২১ জুলাই ২০২১, ১২:৩৮ PM
পেদ্রো কাস্তিলিও

পেদ্রো কাস্তিলিও © ফাইল ফটো

স্কুল শিক্ষক, বামপন্থী নেতা জোসে পেদ্রো কাস্তিলিও পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২৮ জুলাই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। নির্বাচনী জুরি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ৫১ বছর বয়সী এ ট্রেড ইউনিয়নিস্টের নাম ঘোষণা করে।

গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগের ছয় সপ্তাহ পর এ ঘোষণা আসলো। ফলাফলে দেখা গেছে, ক্যাস্টিলোক ৫০.১২ শতাংশ ভোট পেয়েছেন যা ফুজিমুরির চেয়ে ৪৪ হাজার বেশি। পেরুর বর্তমান প্রেসিডেন্ট এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন।

কাস্তিলিও একজন সাবেক স্কুলশিক্ষক। চার বছর আগে দেশটির শিক্ষকদের বেতন নিয়ে এক ধর্মঘটে নেতৃত্ব দিয়ে তিনি আলোচনায় আসেন। 

চূড়ান্ত রায় পাওয়ার পর কাস্তিলিও রাজধানী লিমায় এক ভাষণে বলেছেন, ‘আমরা একসঙ্গে দেশকে ঐক্যবদ্ধ করবো। গণতন্ত্রের বিরুদ্ধে যা কিছুই হোক না কেন তা প্রত্যাখ্যান করবো।’ খবর বিবিসি।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬