ভ্যাকসিন নিয়ে সবাই বাহুবলী হয়ে যান: নরেন্দ্র মোদী

১৯ জুলাই ২০২১, ০৫:৫২ PM
নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী © ফাইল ছবি

ভ্যাকসিন নিয়ে সবাইকে বাহুবলী হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (১৯ জুলাই) সংসদের বাদল অধিবেশনের আগে তিনি এ কথা বলেন।

মোদী বলেন, হাতে অর্থাৎ বাহুতে দেওয়া হয় ভ্যাকসিন। তাই যারা ভ্যাকসিন নেন তারা বাহুবলী হয়ে যান। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের ৪০ কোটি মানুষ ইতিমধ্যেই বাহুবলী হয়ে গেছেন।  

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে করোনা মহামারি। এটাই এখন সবচেয়ে উদ্বেগের কারণ। তাই সংসদ অধিবেশন উপযোগী বিষয়েই আলোচনা হবে বলে আশা রাখছি।

এদিন টিকাকরণ নিয়ে ইতিবাচক বার্তা দেন মোদী। তিনি বলেন, দেশের আরও বেশি মানুষকে টিকা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তবে শুধু ভ্যাকসিন নিলেই হবে না। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হবে।  

বিরোধী নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় যদি আপনারা আমায় একটু সময় দেন, তাহলে মহামারির বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো সংসদে আলোচনার জন্য পেশ করুন। তবে সরকারকেও তার জবাব দেওয়ার জন্য সময় দিন।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence