আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড: এবার অংশ নিয়েছেন বাংলাদেশের ৪ শিক্ষার্থী

১৯ জুলাই ২০২১, ০৫:১৩ PM
‘আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) চ্যালেঞ্জ’-২০২১

‘আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) চ্যালেঞ্জ’-২০২১ © ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ‘আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) চ্যালেঞ্জ’-২০২১ এবারও অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৯ জুলাই) অলিম্পিয়াডের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই অনুষ্ঠিত হবে সমাপনী দিনের পরীক্ষা। ১৯ ও ২১ জুলাই- এই দুই দিনে দুইটি ধাপে এবারের আইবিও চ্যালেঞ্জ-এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের পক্ষ থেকে এবারের আইবিওতে অংশ নিচ্ছেন চারজন প্রতিযোগী। তারা হচ্ছেন তাসনিম বিনতে জুলফিকার, রাদ শারার, এএসএম আবরার জাহিন তুষার ও রায়ান রহমান। এ বছরের শুরুতে সারাদেশের অংশগ্রহণকারী প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর মধ্য থেকে টিম বাংলাদেশের এই চারজন শিক্ষার্থীকে বাছাই করা হয়। 

আইবিও প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে জীববিজ্ঞানের মেধাভিত্তিক প্রতিযোগিতার সবচেয়ে বড় ও সম্মানজনক আন্তর্জাতিক আসর। এ বছরের আয়োজক দেশ পর্তুগাল। সারা বিশ্বের মোট ৭৭টি দেশ থেকে বাছাই তিন শতাধিক ক্ষুদে জীববিজ্ঞানী আইবিও চ্যালেঞ্জ ২০২১-এ অংশ নিচ্ছে। 

বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. রাখহরি সরকার, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং ডা. সৌমিত্র চক্রবর্তী। এছাড়াও ১১ জন পরীক্ষা তত্ত্বাবধায়ক বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি কাজ করছেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছরও জাপানে আয়োজিত আইবিও চ্যালেঞ্জ ২০২০ অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ওই আসরে অংশ নিয়ে বাংলাদেশের দুই শিক্ষার্থী রাফসান রহমান রায়ান ও রাদ শারার ব্রোঞ্জ পদক জয় করে।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence