মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা

১৮ জুলাই ২০২১, ০৮:২০ PM
মোশাররফ করিম

মোশাররফ করিম © ফাইল ছবি

কয়েক বছর আগের পুরনো নাটকের জন্য জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। নাটকে আইনজীবীদের কটাক্ষ করায় মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী। তিনি রোববার (১৮) জুলাই বিকেল সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লার ৬ নং আমলি আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। 

‘হাই প্রেসার ২’ নাটকে অ্যাডভোকেটদের হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করায় এই মানহানি মামলা দায়ের করা হয়। অন্য অভিযুক্তরা হলেন, অভিনেতা জামিল হোসাইন, ফারুকী আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী বলেন, আমি ৯ জুলাই ‘হাই প্রেসার ২’ নাটকটি দেখেছি। পুরো নাটক দেখে মনে হলো আমাদের পেশাকে খুবই কাটাক্ষ করা হয়েছে। এতে আমাদের মানহানি হয়েছে।

তিনি আরও বলেন, এতদিন কোর্ট বন্ধ থাকায় মামলা করতে পারিনি। তাই আজ করেছি। আদালতে বিষয়টি উপস্থাপনের পর সত্যতা যাছাই করে মামলা গ্রহণ করেছে।

নাটক রিলিজ হওয়ার এত বছর পর কেন মামলা, এমন প্রশ্নে তিনি বলেন, ব্যস্ততার কারণে নাটক দেখার সময় পায়নি। লকডাউনে নাটকটি চোখে পড়েছে।

ট্যাগ: মামলা
মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬