টিকটকে অ্যাকাউন্ট খুললেন পাকিস্তানের প্রেসিডেন্ট

১৮ জুলাই ২০২১, ০২:৫৩ PM
আরিফ আলভি

আরিফ আলভি © ফাইল ফটো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুললেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। নিজের অফিশিয়াল টুইটারে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। সেখানে নিজের টিকটক অ্যাকাউন্টের লিংকও দিয়ে দিয়েছেন তিনি। খবর দ্য ডনের।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (১৬ জুলাই) টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি। পরে এ তথ্য তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। সেখানে টিকটক অ্যাকাউন্টের লিংকও দিয়ে দেওয়া হয়। দেশের তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই তার এ উদ্যোগ বলে জানান।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্টের টিকটকে অ্যাকাউন্ট খোলার বিষয়ে দেশটির নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক টুইটার ব্যবহারকারী সাধুবাদ জানিয়ে লেখেন, প্রেসিডেন্টের এমন উদ্যোগ বাস্তববাদী ও দারুণ।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬