পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণ

১৮ জুলাই ২০২১, ১১:০৩ AM
ইনসেটে রাষ্ট্রদূত নাজিব আলিখিল

ইনসেটে রাষ্ট্রদূত নাজিব আলিখিল © ফাইল ছবি

পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিলের কন্যাকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের পর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ইসলামাবাদে এই ঘটনা ঘটে।  

জানা গেছে, রাষ্ট্রদূতের কন্যা সিলসিলা আলিখিলকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করা হয়। তাকে অপহরণের পর কয়েক ঘণ্টার আটকে রাখা হয়। পরে মুক্তি পাওয়ার পর সিলসিলাকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনাকে ‘অমানবিক হামলা’ বলে বর্ণনা করে রাষ্ট্রদূত নাজিব আলিখিল জানান, ‘তার কন্যা এখন ভাল বোধ করছেন।’

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিলসিলাকে 'মারাত্মক নির্যাতন' করা হয়েছে এবং এ ব্যাপারে তারা একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছে। এদিকে, বিষয়টি নিয়ে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ২০ বছর বয়সী সিলিসিলা আলিখিল একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন, এসময় একদল অজ্ঞাত হামলাকারী তার গাড়িতে উঠে পড়ে এবং তাকে মারতে শুরু করে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে কূটনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে। রাষ্ট্রদূতের নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে বলে জানাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ও…
  • ১৮ এপ্রিল ২০২৬
যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ
  • ১৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬