প্রবাসী কল্যাণ ব্যাংকের তিনটি নতুন শাখা উদ্বোধন

১৫ জুলাই ২০২১, ০৬:৪৮ PM
প্রবাসী কল্যাণ ব্যাংকের তিনটি নতুন শাখা উদ্বোধন

প্রবাসী কল্যাণ ব্যাংকের তিনটি নতুন শাখা উদ্বোধন © সংগৃহীত

প্রবাসী কল্যাণ ব্যাংকের আরও নতুন তিনটি শাখার উদ্বোধন করা হয়েছে। এগুলোর মধ্যে দুটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সরাইল উপজেলায় এবং অন্যটি চাঁদপুরের মতলব উপজেলায়। এ নিয়ে ব্যাংকটির মোট শাখার সংখ্যা দাঁড়াল ৮৬টি। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ভার্চুয়ালি প্রবাসী কল্যাণ ব্যাংকের তিনটি নতুন শাখার উদ্বোধন করেন।

ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পরিচালনা করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যাদের অধিকাংশই গ্রামাঞ্চল হতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যায়। এ কথা বিবেচনা করে তিনি প্রবাসী কর্মীদের হাসি-মুখে সেবা প্রদান করার আহবান জানান।

মন্ত্রী বলেন, বিদেশগামী ও বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সরল সুদে এবং সহজ শর্তে বিশেষ ঋণ প্রদানের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসী কর্মীদের কল্যাণের কথা বিবেচনা করে ব্যাংকের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামো শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ তিনটি শাখার উদ্বোধন হলো। আগামী ডিসেম্বরের মধ্যে আরো কিছু শাখার উদ্বোধন করা হবে। এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে।

সভায় এবাদুল করিম এমপি বলেন, বৃহত্তর কুমিল্লার অধিকাংশ পরিবার থেকে প্রতিবছর বহুসংখ্যক কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যায়। তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ দিয়ে এসব কর্মীকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে আরও অধিক পরিমাণে রেমিট্যান্স আসবে।

প্রবাসী কল্যাণ সচিব ও ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কর্মীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রবাসী কর্মীদের সেবা বাস্তবে রূপদানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের সব ধরনের সেবা কার্যক্রম অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক। এতে আরো উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাজীবুল ইসলাম, বিএমইটি’র মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেনসহ নবীনগর, সরাইল ও মতলবের জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence