৭ জুন থেকে ভারতের বিশ্ববিদ্যালয়ে ওপেন বুক এক্সাম

০১ জুন ২০২১, ০৮:৩৮ AM
দিল্লি বিশ্ববিদ্যালয়, ভারত

দিল্লি বিশ্ববিদ্যালয়, ভারত © সংগৃহীত

করোনা মহামারীর দ্বিতীয় ঢউয়ে বিপর্যস্ত ভারতে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখতে অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে। এবার বর্তমান পরিস্থিতিকে অনুকুলে আনতে ওপেন বুক এক্সামের কথা জানাল দিল্লি বিশ্ববিদ্যালয়। করোনায় পিছিয়ে থাকা শিক্ষাব্যবস্থার গতি ফিরিয়ে আনতে ৭ জুন থেকে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।  

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডিন ডি এস রাওয়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেষ বছরের মতোই অনলাইন ওপেন বুক সিস্টেমের মাধ্যমে ফাইনাল সেমিস্টার/ফাইনাল বর্ষের পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে ৭ জুন থেকে। অনলাইন ওপেন বুক পরীক্ষার দ্বিতীয় পর্যায় শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। শিক্ষার্থীরা তাঁদের পছন্দমতো জায়গা থেকে বা সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিতে পারবেন।

১লা জুন থেকে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনার বর্তমান পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, মে/জুন মাসের ফাইনাল সেমিস্টার/পরীক্ষা ১ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল, তার পরিবর্তে সংশ্লিষ্ট পরীক্ষা ৭ জুন থেকে শুরু হবে। একই সঙ্গে ১৫ মে এ পরীক্ষা হওয়া নিয়ে যে ডেট শিট রিলিজ করা হলো, তা–ও প্রত্যাহার করা হলো। নতুন ডেট শিট খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।

রিলেটেড সংবাদ: 

সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ, জুনেই ক্লাস-পরীক্ষা

যেকোনো দিন থেকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিতে যাচ্ছে ইউজিসি

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence