করোনায় ২০ দিনে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ১৮ অধ্যাপকের মৃত্যু

১৩ মে ২০২১, ১০:৪১ PM
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনা আক্রান্ত হয়ে গত ২০ দিনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১৮ জন অধ্যাপকের মৃত্যু হয়েছে। প্রত্যেককে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃ্ত্যু হয়। এছাড়া এ কয়েকদিনে আরও বেশ কয়েকজন কর্মচারিরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। -খবর এবিপি আনন্দের

বিশ্ববিদ্যালয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় অত্যন্ত সঙ্কটের মধ্যে রয়েছে। গত কয়েকদিনে আমরা আমাদের একাধিক বর্ষীয়ান অধ্যাপককে হারিয়েছি। ২০ দিনের মধ্যে ১৮ জন অধ্যাপকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে অন্দরে।

তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে জহরলাল নেহেরু মেডিক্য়াল কলেজে ১০০ জন রোগী চিকিৎসাধীন।

এদিকে, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারিক মানসুর আইসিএমআরকে চিঠি লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আইসিএমআরের পক্ষ থেকে নমুনা পরীক্ষা করা হোক। স্ট্রেন কতটা মারাত্মক এবং তা কতটা ক্ষতি করতে পারে তা জানানো হোক।

চিঠিতে তিনি লিখেছেন, আমাদের আশঙ্কা সম্ভবত কোনও নির্দিষ্ট স্ট্রেনেই আক্রান্ত হয়েছেন প্রত্যেকে। এই শঙ্কা আদৌ সত্যি কি না তা দেখুক বিশেষজ্ঞরা। আমাদের মনে হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয় বা তার আশেপাশের অঞ্চলে এই স্ট্রেন ছড়িয়ে আছে। কীভাবে সংক্রমণ রোধ করা যায় তার জন্য পরামর্শ দিক বিশেষজ্ঞরা।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, জহরলাল নেহেরু মেডিক্য়াল কলেজে যে অধ্যাপকদের ভর্তি করা হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই অবসরপ্রাপ্ত। একইসঙ্গে মৃত্যু হয়েছে একাধিক কর্মরত অধ্যাপক। সব মিলিয়ে এই সংখ্যাটা প্রায় ৪০-এর কাছাকাছি হবে।

‎জাহাঙ্গীরনগরে কালেমা খচিত পতাকা টানানোয় ৪ শিক্ষার্থীকে শোক…
  • ০২ জুলাই ২০২৬
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড
  • ০২ জুলাই ২০২৬
বিদেশি সহায়তা নয়, দেশীয় সক্ষমতায় শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে…
  • ০২ জুলাই ২০২৬
পিয়নের প্রতারণা, এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুইজন
  • ০২ জুলাই ২০২৬
দুই ইংলিশ মিডিয়ামে কুরআনের হাফেজ হলেন ১০০ শিক্ষার্থী, দেওয়া…
  • ০২ জুলাই ২০২৬
এমপি নিলোফার মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করল ছাত্রদল, য…
  • ০২ জুলাই ২০২৬