মেয়ের লাশ কাঁধে ৩৫ কি.মি. হাঁটলেন বাবা

১০ মে ২০২১, ০৯:৪১ AM
মেয়ের লাশ কাঁধে বাবা

মেয়ের লাশ কাঁধে বাবা © সংগৃহীত

ময়নাতদন্তের জন্য খাটিয়ায় করে মেয়ের লাশ বহন করে ৩৫ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছেন এক বাবা। প্রায় ৭ ঘণ্টা হেঁটে হাসপাতালে পৌঁছান ধীরাপতি সিং গন্ড নামের ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের সিংগ্রাইল জেলায়।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন গ্রামবাসীকে নিয়ে মারা যাওয়া কিশোরীর বাবা ধীরাপতি সিং গন্ড লাশের খাটিয়া বহন করে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন।

জানা গেছে, গত বুধবার (৫ মে) গাডাই গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন ১৬ বছর বয়সী এক কিশোরী। পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে বলে। আর নিকটস্থ হাসপাতালটি ৩৫ কিলোমিটার দূরে। অর্থনৈতিক সংকটের কারণে পরিবারটি কোনো গাড়ি ভাড়া নিতে পারেনি।

কিশোরীর বাবা ধীরাপতি সিং বলেন, খাটিয়া কাঁধে বহন করে আমরা সকাল ৯টায় রওয়ানা দিয়েছিলাম। এরপর বিকাল ৪টার দিকে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হই। আমরা খুবই অসুস্থ বোধ করেছিলাম। কেউ কোনো সমাধান দেয়নি।

পুলিশ কর্মকার্তা অরুণ সিং বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থা করে দেয়ার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। তাই তাদেরকে পরিবহন ব্যবস্থা করে দেয়া সম্ভব হয়নি।

খবর এনডিটিভির।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬