ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে দিল ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম

০৭ জানুয়ারি ২০২১, ১০:২২ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার ঘটনায় প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দিল ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম। একইসঙ্গে টুইটারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তাহলে তাঁর অ্যাকাউন্ট পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হবে।

এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘনটার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেন ট্রাম্প, যা  সিভিক ইন্টিগ্রিটি পলিসির বিরোধী।

বুধবার ওয়াশিটন ডিসিতে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। ক্যাপিটল ভবনে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।

রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬