বলিউডে আবারও আত্মহত্যা!

১৩ নভেম্বর ২০২০, ০৮:২৮ AM
আসিফ বসরা

আসিফ বসরা © সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবারোও আত্মহত্যার মতো দুঃসংবাদ শুনতে হলো বলিউড ইন্ডাস্ট্রিকে। এবারও গলায় ফাঁস। সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মুত্যুর ধকল না কাটতেই বলিউডের আরেক অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এর অভিনেতা আসিফ বসরার নিজ বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলডগঞ্জের নিজের বাড়ির একটি কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে তার মৃত্যু ‘আত্মহত্যা’ বলে অনুমান করছে পুলিশ।

হিমাচল পুলিশ বলছে, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে জানা গেছে, ম্যাকলডগঞ্জে একটি সম্পত্তি তিনি লিজ নিয়েছিলেন। গত ৫ বছর ধরে সেই সম্পত্তির দেখাশোনা করছিলেন বলিউডের এই খুব জনপ্রিয় মুখ আসিফ।

৫৩ বছর বয়সী এই অভিনেতা ব্লাক ফ্রাইডে, পার্জানিয়া, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই, ক্যা পো চি, ক্রিশ-৩, এ্যাক ভিলেন, হিচকিসহ জনপ্রিয়তা পাওয়া বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬