শুধু আত্মরক্ষার উদ্দেশ্যে ইরান থেকে অস্ত্র কিনতে পারবে অন্য দেশ

২৪ অক্টোবর ২০২০, ০১:৪৭ PM
ইরানি অস্ত্র

ইরানি অস্ত্র © পার্স টুডে

ইরান বলেছে, যেসব দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চায়, তারা শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যেই তা কিনতে পারবে। কোনো দেশ যুদ্ধকামী নীতি থেকে ইরানি অস্ত্র কিনতে পারবে না। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরবি-কে এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চায়, তাদেরকে ইরানের শর্ত মেনেই তা করতে হবে, কোনো দেশ তাদের নিজেদের শর্ত ইরানের উপর চাপিয়ে দিতে পারবে না। অস্ত্র ক্রেতাদের দেশগুলোকে অবশ্যই অস্ত্র কেনার যৌক্তিক এবং নৈতিক অবস্থান তুলে ধরতে হবে, তারা কেউ যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ইরানের অস্ত্র কিনতে পারবে না।

আলী রাবিয়ি সুস্পষ্টভাবে বলেন, আন্তর্জাতিক নিয়ম নীতি এবং কাঠামোর ভেতরে থেকেই ইরান অস্ত্র বিক্রি করবে। তিনি বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে অস্ত্রের ভক্ত নই, আমরা শান্তি চাই এবং মধ্যপ্রাচ্যকে অস্ত্র-গুদামে পরিণত করতে চাই না।’

ইরান সরকারের মুখপাত্র আরো বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের গুদামে পরিণত করেছে এবং এর মাধ্যমে মূলত মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। তাদের কাছে সবসময় মানুষের জীবনের চেয়ে অর্থগত লাভটাই বেশি পছন্দের। খবর: পার্স টুডে।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬