তিন বিশিষ্টজন পাচ্ছেন গীতাঞ্জলি সম্মাননা

২৩ অক্টোবর ২০২০, ১২:৫০ PM
নাট্যজন আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ ও কবি কামাল চৌধুরী

নাট্যজন আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ ও কবি কামাল চৌধুরী © সংগৃহীত

সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য চার ব্যক্তিত্ব এবার গীতাঞ্জলি সম্মাননা পদক ২০২০ পাচ্ছেন। এদের মধ্যে হলেন- নাট্যজন আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ ও কবি কামাল চৌধুরী। 

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ৬ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে এ সম্মাননা পদক তুলে দেওয়া হবে। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি গত ১৬ বছর ধরে বাংলা সংস্কৃতি চর্চায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্টজনকে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সম্মাননা পদক প্রদান করে থাকে। এবারের পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

গীতাঞ্জলির উপদেষ্টা শিক্ষাবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন গীতাঞ্জলির সদস্য শহিদুল আলম ও নাজমুন্নাহার।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬