‘এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ!’

০৮ অক্টোবর ২০২০, ১২:৩৩ PM
জয়া আহসান ও তার পোস্ট

জয়া আহসান ও তার পোস্ট

সাম্প্রতিক সময়ে দেশে নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সোচ্চার বিভিন্ন শ্রেণীর মনুষেরা।নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী জয়া আহসান।

আজ বৃহস্পতিবার(৮ অক্টোবর) তিনি তার ভ্যারিফায়েড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল–সবুজের দেশে?

পাঠকদের জন্য জয়া আহসানের ফেসবুক স্ট্যাটাসটি হবহু তুলে ধরা হলো।

“ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি, এও বিশ্বাস করতে হবে? আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল–সবুজের দেশে?

নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা—সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?

না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ। আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।”

 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইব…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬