করোনার বিরল উপসর্গ নিয়ে নটর ডেম ছাত্রের মৃত্যু

০২ অক্টোবর ২০২০, ১২:৪৮ PM
করোনা ভাইরাস

করোনা ভাইরাস © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসের জটিল ও বিরল অসুস্থতা মাল্টিসিস্টেম ইনফ্লেমটরি সিনড্রোম ইন চিলড্রেনে (এমআইএস-সি) আক্রান্ত হয়ে নটর ডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ জেনারেল) চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।

এমআইএস-সি-তে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির আইসিইউ জেনারেল ইউনিটের পরামর্শক রায়হান রাব্বানী। মারা যাওয়া কলেজ ছাত্রের বয়স ১৭ বছর। তাকে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

রায়হান রাব্বানী বলেন, ছেলেটি যখন হাসপাতালে ভর্তি হয়, তখন হাসপাতালে তার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসে। তবে তার দাদার কোভিড শনাক্ত হয়েছিল।

তিনি বলেন, ‘ছেলেটির মাল্টি অর্গান ফেইলিওর (বিভিন্ন অঙ্গের কাজ বন্ধ হয়ে যাওয়া) হয়েছিল। তার হৃদযন্ত্র ও কিডনি কাজ করছিল না। ফুসফুস আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট ছিল। আমরা নিশ্চিত হয়েছিলাম সে এমআইএস-সিতে আক্রান্ত।’

রায়হান রাব্বানী জানান, এর আগে স্কয়ারে এমআইএস-সি আক্রান্ত এক শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।

এদিকে ওই ছেলের পারিবারিক সূতে জানা গেছে, সে এবার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সন থেকে এসএসসি পাসের পর নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হয়। সে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে পরিবারের সঙ্গে থাকত।

জানা গেছে,  এমআইএস-সি জটিলতায় দেশে এটাই প্রথম মৃত্যু। এর আগে এই জটিলতায় কারও মৃত্যুর তথ্য নিশ্চিতভাবে জানা যায়নি।

সম্প্রতি এই নতুন অসুস্থতার সঙ্গে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ২১ বছরের কম বয়সী মানুষ এতে আক্রান্ত হচ্ছে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence