এভিয়েশন খাতে চাকরি হারানোর ঝুঁকিতে ২ কোটি ৬০ লাখ মানুষ!

০১ অক্টোবর ২০২০, ১২:০১ PM
বিমানে কর্মরতরা

বিমানে কর্মরতরা © ফাইল ছবি

বিশ্বে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভেঙ্গে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা। এতে করে সারা বিশ্বে বিমান পরিবহন খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। এর আগে বছরের শুরুতে করোনার কারণে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল।

এদিকে এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপের গবেষণা প্রতিবেদন বলছে, আগামী বছর শুধু এয়ারলাইন্স, বিমানবন্দর আর সিভিল এরোস্পেস কোম্পানিগুলোতে চাকরি হারাতে পারে ৪৮ লাখ মানুষ। আরও ২ কোটি ৬০ লাখ মানুষ চাকরি হারাতে পারে, যারা বিমান ভ্রমণ পর্যটনের সাথে সংশ্লিষ্ট। আবার এভিয়েশন খাতের কর্মী বা বিমানে পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট দেড় কোটি মানুষের চাকরি যেতে পারে।

গবেষণা বলছে, এভিয়েশন খাতে ধ্বস নামায় এ খাতের সাথে সংশ্লিষ্ট মানুষের এক তৃতীয়াংশই চাকরি হারাবে। আর্থিক ক্ষতি হবে প্রায় ২ ট্রিলিয়ন ডলার। বিমান খাতের সাথে সংশ্লিষ্ট অর্থনীতির ৫২ শতাংশ সংকুচিত হবে। এ খাত সংশ্লিষ্টরা বলছেন, বিমান খাতের এতো ভয়াবহ পরিস্থিতি এর আগে কখনোই হয়নি।

এছাড়া ক্ষতি বিবেচনায় নিয়ে বিভিন্ন দেশের সরকার ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছে। কিন্তু বড় বড় সব এয়ারলাইন্সের কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে।

আনুষ্ঠানিক সভা ছাড়াই জাকসুর সেমিনার আয়োজন, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close