কাল প্রাইমারি স্কুল খুলে দিচ্ছে পাকিস্তান

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪০ PM
পাকিস্তানের প্রাথমিক বিদ্যালয়

পাকিস্তানের প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

নভেল করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ দেশটির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ন্যাশনাল কমান্ড অপারেশনস সেন্টার- এনসিওসি’র সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন দেশটির শিক্ষামন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. ফয়সাল সুলতান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অনেক গবেষণা ও পর্যবেক্ষণের পরই সরকার প্রাইমারি স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে অভিভাবক, প্রশাসন ও শিক্ষককের পূর্বেই কথা বলা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে স্কুলে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ জানান, প্রাইমারি স্কুলগুলো খুলে দেয়ার পর নিয়মিত করোনাভাইরাস পরিস্থিতি মনিটর করা হবে। এক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছি।

ছয় মাস বন্ধ রাখার পর গত ১৫ সেপ্টেম্বর দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ খুলে দেয় পাকিস্তান সরকার। এরপর ২২ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক বিদ্যালয়ও খুলে দেয়া হয়।

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬