মৃত্যুর পরেও মেয়র বানালেন জনগণ

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:২২ PM
প্রয়াত মেয়র আয়ন আলীমান

প্রয়াত মেয়র আয়ন আলীমান © সংগৃহীত

মৃত্যুর দুই সপ্তাহ পর রোমানীয় গ্রামবাসী তাদের মেয়রকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে এমন তথ্য উঠে এসেছে।

মৃত্যুর পরও কেন তাকে বিজয়ী করা হলো এমন প্রশ্নের উত্তরে গ্রামবাসী বলেন, তিনি অনেক ভালো কাজ করেছেন। যে কারণে তিনি মরণোত্তর বিজয়ী হওয়ার অধিকার রাখেন। তাই আমরা তাকে বিজয়ী করেছি।

এক ভিডিওতে দেখা গেছে, কয়েক ডজন গ্রামবাসী প্রয়াত মেয়র আয়ন আলীমানের কবর জেয়ারত করছেন। স্থানীয় নির্বাচন শেষে তার কবরে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তার সম্পর্কে এক ব্যক্তি বলেন,  এটা আপনার বিজয়। আপনার জানা দরকার, আপনাকে নিয়ে আমরা গর্বিত। শান্তিতে থাকবেন।

আলীমান দেবেসেলু অঞ্চলের মেয়র হিসাবে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন তিনি । দক্ষিণ রোমানিয়ার গ্রামটিতে তিন হাজারের মতো বাসিন্দা। এবারে তার পক্ষে ৬৪ শতাংশ ভোট পড়েছে।

আলীমান ছিলেন দেশটির নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। গত সোমবার ৫৭ বছরে পা রাখেন তিনি। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর বুহারেস্টে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। ভোটের তারিখ ঘোষণা পর ব্যালোট পেপারে তার নাম ছাপা হওয়ায় পরে তা আর সরানো হয়নি। আগের ব্যালোটেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জনগণ তাকে ভোট দিতে পেরেছে।

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬