মেসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বার্সা!

০১ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৯ PM

© ফাইল ফটো

করোনাকালীন এই সময়ে বার্সেলোনার হয়ে কোভিড-১৯ পরীক্ষা টেস্টে অংশগ্রহণ করেননি ক্লাবটির আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। মৌসুমের অনুশীলনে যোগ দেওয়ার আগে বার্সেলোনার করোনা পরীক্ষায় অংশগ্রহণ করেননি মেসি। এতে অন্তত এটি পরিস্কার হয়েছে যে, নতুন কোচ কোম্যানের অধীনে প্রথম অনুশীলনে অংশ নিচ্ছেন না তিনি। এদিকে এভাবে ক্লাবের ইভেন্টে অংশ না নিলে মেসির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বার্সেলোনা। সেই সঙ্গে কর্তন করতে পারে বেতনের একটি অংশও।

এমন দুটি ঘটনা এটি প্রমাণ করে যে, মেসি শৃংখলাভঙ্গ করছেন। কারণ ক্লাব এবং লা লিগা কর্তৃপক্ষ মনে করে, মেসি এখনো চুক্তির অধীনে রয়েছেন। তার এই আচরণ প্রমাণ করে যে, তিনি ক্লাবের সঙ্গে করা তার চুক্তির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের গুরুতর অপরাধ করেছেন। তিনি যদি ফের অনুশীলন না করেন তাহলে সেটি হবে তৃতীয় বার গুরুতর অপরাধের ঘটনা। আর সেক্ষেত্রে তার উপর নেমে আসতে পারে ৩০ দিনের নিষধাজ্ঞা অথবা বেতনের ২৫ শতাংশ জরিমানা।

তবে এই বিষয়টি নিয়ে বার্সেলোনা খুবই সজাগ। তারা এখনো এটিকে গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করেনি। তারা এখনো চায় পরিস্থিতির সমাধান করতে এবং মেসিকে ক্যাম্প ন্যুতে রেখে দিতে।

এদিকে মেসি মনে করেন, ক্লাবকে জানানোর মাধ্যমে তিনি এখন আর বার্সেলোনার কেউ নন। আর সে কারণে ক্লাব ইভেন্টে অংশগ্রহণের কোনো বাধ্যবাদকতাও নেই। সপ্তাহের শেষ ভাগে মেসির বাবা জর্জ ও বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তুমেউ বৈঠকে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই বৈঠকে তারা বর্তমান পরিস্থিতির সমাধান বের করার চেষ্টা করবেন।

৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬