সাকিবের নিলামে জিতলেই মিলবে ম্যানইউ'র টিকিট

০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬ AM

© সংগৃহীত

মহামারি করোনাকালের শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নিজের নামে গড়া সংগঠন 'সাকিব আল হাসান ফাউন্ডেশন'। সংগঠনটি এবার বন্যার্তদের সাহায্যেও কাজ শুরু করেছে। আর তার অনুদান সংগ্রহ করার জন্য এক চ্যারিটি নিলামের আয়োজন করা হয়েছে। যা আজ মঙ্গলবার 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' এর পেজে অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার এ বিষয়ে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভ্যারিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লেখেন, ‘আগামি ১ সেপ্টেম্বর সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চ্যারিটি নিলাম। নিলামে বিজয়ী জিতে নিতে পারেন প্রখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সব খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি ও ওল্ড ট্রাফোর্ডের মাঠে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের লাইভ খেলা দেখার দুটো ম্যাচ টিকিট।

গালফ অয়েল বাংলাদেশ ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় নিলাম থেকে প্রাপ্ত সব অর্থ ব্যয় করা হবে বন্যার্ত মানুষের সাহায্যে। এছাড়া অনুদান দিতে লেখেন, যেকোনো প্রকার অনুদান দিয়ে সহায়তা করতে ভিজিট করুন: www.sahfbd.com

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬